বিনোদন ডেস্ক : অবশেষে মহুয়া সুন্দরীর মুক্তির তারিখ নির্ধারণ হলো। আগামী ২০ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ময়মনসিংহ গীতিকার মহুয়া সুন্দরীকে নিয়ে ২০১৩-১৪ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র ‘মহুয়া সুন্দরী।’
তার আগে প্রকাশিত হলো সিনেমাটির ট্রেলার। গতকাল অফিসিয়ালি প্রকাশিত ট্রেলারেই ঝড় তুলেছে মহুয়া সুন্দরী। বেশ কিছু চলচ্চিত্র সংশ্লিষ্টর মন্তব্যেই পাওয়া যায় নিখুঁত প্রেমের অন্তরালের গল্পের এই ছবির মান। সাড়ে চার মিনিটের ট্রেলারে পরীমনি মাতিয়ে রেখেছেন পুরো সিনেমার আবহকে। একইসাথে মহুয়ারূপে নিজেকেও মেলেও ধরেছেন। ছবিটি পরিচালনা করেছেন রওশন আরা নিপা। ছবির চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুচরিতা, মামুনুর রশীদ ও মহুয়ার নায়ক হিসেবে রয়েছেন সুমিত।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook