রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার বিকাল চারটার দিকে নগরীর সদরঘাট থানার হোটেল ডিলাইটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’জন হলেন- নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা গ্রামের তোতার বাপের হাট এলাকার মৃত আকবর হোসেনের ছেলে মো. হাবীব হোসেন(৩০) ও কক্সবাজার জেলার উখিয়া থানার উখিয়া বাজার এলাকার মো. শফিকের ছেলে মো. আয়াজ(২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।
দুইজনের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান চৌধুরী ইমরুল হাসান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook