‘গণিত নিয়ে খেলা কর, বিশ্বটাকে জয় কর’ এই স্লোগানকে সামনে রেখে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’ সিলেট ইউনিট নগরীর মদন মোহন কলেজ-এ ‘গণিত উৎসব-২০১৫’ এর আয়োজন করে। শুক্রবার সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তলোন ও জাতীয় সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবুল ফতেহ। অধ্যাপক ড. মোঃ আবুল ফতেহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরে ভাইস চ্যান্সেলর ড.মো আমিনুল হক ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান ড.মো রাশেদ তালুকদার, এবং ড. মোসাদ্দেক আহমদ চৌধুরী, সহযোগী অধ্যাপক, ব্যাবসা প্রশাসন বিভাগ,শাবিপ্রবি, শফিউল আলম চৌধুরী নাদেল,পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বাগত বক্তব্যে অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী আনিছুর রহমান ইয়াহিয়া বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াডকে ধন্যবাদ জানিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্ত্ররিক ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে ড. আমিনুল হক ভুঁইয়া বলেন, ‘’গণিত শিক্ষার্থীদের সৃজনশীলতা চর্চায় বিশেষ ভুমিকা রাখে, ইয়ুত এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এইরকম আয়োজনের মাধ্যমে সিলেটের ছাত্র/ছাত্রীদের মধ্যে গণিতকে বিকশিত করার সুযোগ করে দিয়েছে।‘’ তাছাড়াও বিশেষ অতিথি প্রফেসর ড. রাশেদুল ইসলাম তালুদার শিক্ষারথীদের সাথে প্রশ্নত্তর পর্বটি পরিচালনা করেন এবং গণিত বিষয়ক বিভিন্ন তথ্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোসাদ্দেক আলী এবং শফিউল আলম চৌধুরী নাদেল। এত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পঞ্চাশ মিনিটের পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে মদন মোহন কলেজ মাঠে এক উন্মুক্ত প্রশ্নত্তর পর্ব অনুষ্টিত হয়। এতে প্রতিযোগীরা উপস্থিত বিশেষজ্ঞদের গণিত বিষয়ক নানা রকম প্রশ্ন করে। অনুষ্ঠানটির বিশেষ উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আবুল কাশেম, মদন মোহন কলেজ, সিলেট। তাছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত ‘পোগ্রাম অফিসার’ আমজাদ হোসেন । উক্ত প্রতিযোগীতার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক শাহেদ আহমদ রুহেল,প্রতিষ্ঠাতা পরিচালক উইমেন্স মডেল কলেজ, সিলেট প্রতিযোগীদের ফলাফল ঘোষণা করেন। এছাড়াও পরীক্ষক ছিলেনঃ সাদিক আহমদ, জুনায়দ আহমদ, প্রমুখ। ফলাফলঃ ক-বিভাগ প্রথমঃ আরিফ আহমদ। স্কুলঃ দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয়ঃ দেবপ্রীঁয় দাশ রুদ্র । স্কুলঃপুলিশ লাইন উচ্চ বিদ্যালয়। তৃতীয়ঃ নাজমুল হুদা চৌধুরী। স্কুলঃ সিলেট মডেল স্কুল এন্ড কলেজ। খ-বিভাগঃ প্রথমঃ ইয়াছিন আরাফাত। স্কুলঃ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ। দ্বিতীয়ঃ মোঃ শাকিব আহমদ। স্কুলঃ শাহাজালাল উপশহর উচ্চ বিদ্যালয়। তৃতীয়ঃ বিশ্বরুপ মল্লিক। স্কুলঃ দি এইডেড উচ্চ বিদ্যালয়। ***এছাড়াও প্রতিযোগীদের দুইটি গ্রুপে বিজয়ীদের মধ্যে ৩৪ জনকে সার্টিফিকেট ও মেডেল প্রধান করা হয়।-বিজ্ঞপ্তি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook