0

20.-leagueরিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  কানাইঘাট ডিগ্রি কলেজ ক্যাম্পাসের আধিপত্য বিস্তার নিয়ে গত শনিবার কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের বিবধমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর কানাইঘাট বাজারে দফায় দফায় সংঘর্ষে ছাত্রলীগের ২৫ নেতাকর্মী আহত ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনায় মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। শনিবারের সংঘর্ষের পর থেকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা একে অপরকে ঘায়েল করার জন্য বহিরাগতদের নিয়ে চোরাগুপ্ত হামলার পাশাপাশি শক্তির মহড়া দিচ্ছে। পাল্টাপাল্টি হামলার ভয়ে সংকিত হয়ে পড়েছেন ছাত্রলীগের নিরীহ নেতাকর্মীরা, আতংকে রয়েছেন উপজেলা সদরের মানুষ। গত শনিবার ও রবিবার রাতে চোরাগুপ্তা হামলায় আশফাক আহমদ সহ ছাত্রলীগের ২ কর্মী আহত হন। ছাত্রলীগের বিবধমান গ্রুপগুলোর মধ্যে একের পর এক সংঘর্ষ উত্তেজনা এবং এ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, উপজেলা সদরে ত্রাস সৃষ্টি এবং ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাঘাতের ঘটনায় দলের এবং সরকারের ভাবমূর্তি স্থানীয় ভাবে মারাত্মক ভাবে ক্ষুন্ন হওয়ায় সোমবার বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় কার্য্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিতিতে সভায় উপজেলা ছাত্রলীগের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত এবং কানাইঘাট ডিগ্রি কলেজ কেন্দ্রিক ছাত্র রাজনীতি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করার জন্য সভায় সিন্ধান্ত নেওয়া হয়। ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী বুধবার পুণরায় আ’লীগের কার্য্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানিয়েছেন। কলেজ কেন্দ্রিক ছাত্র রাজনীতি বন্ধের জন্য তারা কলেজের অধ্যক্ষকে চিঠি দিবেন বলে জানান। এছাড়া সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা আ’লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top