স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার অনুশীলনে পিঠে চোট পান পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। আর ফরাসি স্ট্রাইকার বেনজেমার ডান ঊরুর পেশিতে টান ধরেছে। আক্রমণভাগের গুরুত্বপূর্ণ এই দুই জনকে ছাড়াই জার্মানিতে শুরু হতে যাওয়া আউডি কাপে খেলতে যাচ্ছে রিয়াল। দুই দিনের এই প্রতিযোগিতাটি মঙ্গলবার শুরু হয়ে বুধবার শেষ হবে। মিউনিখের আলিয়াঞ্জ আরেনায় চার দলের অংশগ্রহণে হতে যাওয়া এই প্রতিযোগিতায় অন্য তিন দল হলো স্বাগতিক বায়ার্ন মিউনিখ, ইতালির এসি মিলান ও ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার। মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে রাফায়েল বেনিতেসের দল রিয়াল। দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন ও মিলান। পর দিন প্রথমে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, তারপর হবে ফাইনাল।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook