নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ‘ভারপ্রাপ্ত আমির’সহ ছয় সদস্যকে ঢাকায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রিপোর্টার্স বিডি ডট কম : ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজনের নাম ফাহিম, যাকে সংগঠনটির ভারপ্রাপ্ত আমির বলছে পুলিশ। বাকিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে মুনতাসিরুল জানান। তিনি বলেন, “গ্রেপ্তার ফাহিম জেএমবির ভারপ্রাপ্ত আমির। তিনি ময়মনসিংহ ও সিলেট জেএমবির সামরিক শাখারও কমান্ডার। তার বাবা মওলানা সাইদুর রহমানও জেএমবির নেতা ছিলেন।” পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে বলে উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook