0

unnamed52রিপোর্টার্স বিডি ডট কম : উপজেলার ফুলতলা ইউনিয়নের এলভিনটিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফুলতলা ক্যাম্পের নায়েক জসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটিদল সোমবার রাত সাড়ে ১০টায় এলভিনটিলা সীমান্তের ১৮২৮ মেইন পিলার এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ফেনসিডিল গুলো ফেলে পালিয়ে যায়। বিজিবি সে গুলো উদ্ধার করে মাদকদ্রব্য অধিদপ্তরে জমা দেয়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top