রিপোর্টার্স বিডি ডট কম : ছাতক-গোবিন্দগঞ্জ ও ছাতক-সিলেট সড়কে চলাচলকারী যাত্রীরা ফোরষ্ট্রোক চালকদের কাছে জিম্মি হয়ে পড়ার অভিযোগ ওঠেছে । অভিযোগে প্রকাশ, চালকরা তাদের ইচ্ছেমত যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে এবং সময় ও আবহাওয়া বিবেচনায় ভাড়ারও তারতম্য ঘটিয়ে থাকে তারা। ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে চালকদের কাছে প্রায়ই যাত্রীদের লাঞ্চিত হতেও দেখা গেছে। গত কয়েক বছরের মধ্যে ছাতক-গোবিন্দগঞ্জ প্রায় ১৩ কিলোমিটার সড়কের ভাড়া ধাপে-ধাপে ৩গুন বৃদ্ধি করা হয়েছে। একইভাবে ছাতক-সিলেট প্রায় ৩৫কিলোমিটার সড়কের ভাড়াও বৃদ্ধি করা হয় ৪গুন। বিভিন্ন অজুহাতে ফোরষ্ট্রোক চালকরা ইচ্ছেমত ভাড়া বৃদ্ধি করার অভিযোগ রয়েছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক ভাঙ্গা-চুরার অজুহাতে এবং বিরোধীদলের হরতাল-অবরোধের কারন দেখিয়ে ছাতক থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ১০টাকার ভাড়া ধাপে-ধাপে ৩গুন বাড়িয়ে ৩০টাকায় উন্নিত করা হয়েছে। একই অজুহাতে ছাতক থেকে সিলেট পর্যন্ত ২৫টাকার ভাড়া বৃদ্ধি করে ৮০ থেকে ১০০ টাকায় উন্নিত করা হয়েছে বেআইনীভাবে। রাতে অথবা আবহাওয়া জনিত কারনে কখনো-কখনো ১শ’ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া গুনছে চালকরা। এসব সড়কে বাস ও ছাতক-সিলেট লাইনে ট্রেন চলাচল অনিয়নিত হওয়ায় ফোরষ্ট্রোক চালকদের কাছে অসহায়ত্ব বরণ করে বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করছেন এ অঞ্চলের যাত্রী সাধারন। বিভিন্ন সময় এসব সড়কে ভাড়া কমানোর দাবী উঠেছে যাত্রীদের প থেকে। কিন্তু কে শুনে কার কথা। ছাতক থেকে সিলেটের বাস ভাড়া ৩৫টাকা ও গোবিন্দগঞ্জের ভাড়া ১৫টাকা। পান্তরে ফোরষ্ট্রোক চালকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে যথাক্রমে ৮০টাকা ও ৩০টাকা। অপর দিকে ট্রেনে আফজলাবাদের(গোবিন্দগঞ্জ) নির্ধারিত ভাড়া ৩টাকা ও সিলেটের ভাড়া ১০টাকা। বাস ও ট্রেন অনিয়মিত ও অপ্রতুল হওয়ায় ফোরষ্ট্রোক চালক সিন্ডিকেট অনেকটা জিম্মি করে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। গত ১৬জুন ফোরষ্ট্রোক ভাড়া কমানোর জন্য সংশিষ্ট কর্তৃপরে প্রতি আহবান জানিয়েছেন বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিার্থীরা। ষ্ট্যান্ডের নব-নির্বাচিত কমিটির কাছে মৌখিকভাবে এ আহবান জানায় ছাতক অনার্স ডিগ্রী কলেজ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা ও ছাতক টেকনিকেল স্কল এন্ড কলেজের শিার্থীরা। শিার্থীদের পে রিয়াদ আহমদ চৌধুরী, জাহাঙ্গির আলম পাবেল, আব্দুল কাদির, মিনহাজ আহমদ, সাচ্চা আবেদীন, জুবায়ের আহসদ, শাহীন আলম, মোশতাক আহমদ ও তারেক আহমদ ছাতক-সিলেট ফোরষ্ট্রোক ভাড়া ৬০টাকা এবং ছাতক-গোবিন্দগঞ্জ ফোরষ্ট্রোক ভাড়া ২০টাকা করার দাবী জানিয়েছেন। এ ব্যপারে ছাতক ষ্ট্যান্ডের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি সাইফুর রহমান জানান, যত দ্রুত সম্ভব ভাড়া নির্ধারন করে চার্ট আকারে সাটিয়ে রাখা হবে। তখন কারো পইে অতিরিক্ত ভাড়া আদায় করা সম্ভব হবেনা ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook