স্পোর্টর্স ডেস্ক : ফুটবলের রাজপুত্র মারাদোনা নিজের বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়ে গাইলেন বব মার্লের ক্লাসিক সুর ‘নো উইমেন, নো ক্রাই’। গোটা বিশ্বে তাঁর পরিচিতি তিনি ফুটবলের রাজপুত্র। তাঁর ফুটবল স্কিলে মুগ্ধ আজও গোটা বিশ্ব। এতদিন দিয়েগো মারাদোনার পায়ের যাদুতে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। তবে রবিবার ফুটবলার মারাদোনার ব্যক্তিত্বের আরেকটি দিক ধরা পড়ল। দেখা গেল গায়ক মারাদোনাকে, যিনি বিখ্যাত ক্যারিবিয়ান গায়ক বব মার্লের একান্ত ভক্ত। সেই বব মার্লের গান গেয়ে ডিনারে আড্ডা জমালেন মারাদোনা। শুধু গানেই থেমে থাকেননি তিনি। গান গাইতে গাইতে হঠাৎ উঠে পড়লেন চেয়ারে। ক্যামেরার দিকে হাত ছুড়ে নাচতেও দেখা গেল ফুটবলের রাজপুত্রকে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook