0

Ch_451761809স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৪তম জাতীয় সাব-জুনিয়র (অনুর্ধ্ব-১৬ বছর) দাবা চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হচ্ছে শনিবার (২৯ আগস্ট) থেকে।

এদিন শনিবার বিকেল ৩টা থেকে দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে খেলার আয়োজন করা হয়েছে। ১৬ বছরের কম বয়সী ছেলে ও মেয়েরা এ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন।

অংশগ্রহণে আগ্রহীদের শনিবার বেলা ১টার মধ্যে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি ও বয়সের প্রত্যয়নপত্রসহ খেলার কক্ষে নাম জমা দিতে পারবেন। এ চ্যাম্পিয়নশিপের খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী খেলোয়াড়দের শনিবার দুপুর আড়াইটার মধ্যে উপস্থিত থাকতে বাংলাদেশ দাবা ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top