রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার সকালে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স ও বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুজন অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন। আহত হয়েছেন রোগীসহ দুজন। কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আদুরিয়া এলাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ও নরসিংদীগামী বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দুজন যাত্রী নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সের চালক ও রোগী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। হতাহত ব্যক্তিদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, লাশ দুটি কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাকের চালক পলাতক।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook