0

download (5)সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  মঙ্গলবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াকুব বখত স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্ত আদেশের একটি কপি গণমাধ্যমগুলোতে প্রেরণ করা হয়। গত সোমবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় বেসরকারি বিদ্যালয় চাকুরী বিধিমালা ১৯৭৯ এর ১৩(১) ধারা বলে নাসিমা রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে সভাপতি মো. ইয়াকুব বখত দাবি করেছেন।   নাসিমা রহমানের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের ও তদন্ত কমিটির প্রতি অবজ্ঞা ও অবাধ্যতা, ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মোকদ্দমায় বাদী পক্ষের আরজি সমর্থন করে আদালতে জবাব দাখিল করা, কর্তব্য অবহেলা, অদক্ষতা, পেশাগত অসদারচরণ, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছুটি ভোগ করা, টাকা আত্মসাতের উদ্দেশ্যে ক্যাশ বহিতে হিসাব না লেখা, গত ১ আগস্ট ২০১৩ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৪৩ হাজার ৩শত ৫০ টাকা খরচ করা, নাসিমা রহমানের পিতার সম্পাদিত পত্রিকা সংবাদ কণিকায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে বানোয়াট ও মানহানিকর সংবাদ পরিবেশন করা প্রভৃতি।  এ ব্যাপারে জানার জন্য প্রধান শিক্ষিকা নাসিমা রহমানকে ফোন করা হলে প্রথমে ১ ঘণ্টা পরে ফোন করতে বলা হয়। পরে কয়েকবার চেষ্টা করলেও তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top