0

download (4)রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :   সিলেট সদর উপজেলার পূর্ব শাপলবাগ এলাকার প্রায় ৫ মাস পর অবশেষে দখলবাজদের কবল থেকে উদ্ধার হলো আমেরিকা প্রবাসীর কোটি টাকা মূল্যের বাসা। এমনকি দাবিকৃত চাঁদা না দেয়ায় দখলবাজরা মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টুলটিকর ইউনিয়নের পূর্ব শাপলবাগের এ ব্লক আব্দুস সালাম ২নং রোডের ১৮ নম্বর বাসাটিতে তালা লাগিয়ে দেয়।  খবর পেয়ে শাহপরান থানার উপ-পুলিশ পরিদর্শক সাজ্জাদ আহমদ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বাসায় অবস্থানরত ভাড়াটিয়া ও বাসার মালিক মহিলাকে উদ্ধার করেন।  দখলবাজদের কবল থেকে বাসাটি উদ্ধারের জন্য বাসার তত্ত্বাবধায়ক হারুনুর রশীদ বাদি হয়ে শাহপরান থানায় গত সোমবার রাতে মামলা নং-১৯ দায়ের করেন। মামলার এজহার নামীয় আসামিরা হচ্ছে- হোসাইন আহমদ ও তার ভাই জামিল আহমদ, সোলেমান হোসেন, সাকিব আল হাসানসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন।   এদিকে, পুলিশ সোমবার রাতে ওই বাসা থেকে অভিযান চালিয়ে জামিল আহমদকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে শাহপরান থানা পুলিশ জামিল আহমদকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।  পুলিশ জানায়- প্রায় ৫ মাস পূর্বে মামলার এজহার নামীয় আসামিরা এমসি কলেজের ছাত্র পরিচয় দিয়ে ওই বাসার নীচতলার একটি ইউনিট ৯ হাজার টাকা চুক্তিতে ভাড়া নেয়। পরবর্তীতে তারা আর বাসা ভাড়া না দিয়ে বাসাটি দখল করে রাখে। এমনকি বাসা ছেড়ে দেবে বিনিময়ে তাদেরকে দুই লাখ টাকা চাঁদা দেয়ার জন্য বাসার তত্ত্বাবধায়ককে চাপ সৃষ্টি করে। চাঁদা না দিলে বাসার মালিক তত্ত্বাবধায়কের বোন ও দুলাভাইকে মেরে ফেলারও হুমকি দেয়।  বাসার মালিক সরকারি চাকুরিজীবি পারুল বেগম বলেন- গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সুলেমান, হোসেনসহ কয়েকজন চাঁদা না পেয়ে আমিসহ বাসার অন্যান্য ভাড়াটিয়াকে বাইরে তালা লাগিয়ে আটকে রাখে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ এসে তালা ভেঙে আমাদেরকে উদ্ধার করে।  শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখওয়াত হোসেন জানানপ্রবাসীর স্ত্রী বাসাটি দখল মুক্ত করার জন্য স্থানীয় প্রায় ৩ মাস থেকে স্থানীয়দের মাধ্যমে উদ্যোগ নিলে পরবর্তীতে ভেস্তে যায় সেই উদ্যোগটি। পরে তিনি বাসাটি উদ্ধারের জন্য পুলিশের আশ্রয় নেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top