0

37364-300x169রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : মাহি এখন ফ্রি। ‘অগ্নি টু’ চলচ্চিত্রের পর মাহির এখন কিছুই করার নেই। খুব সন্তর্পণে এগুচ্ছেন তিনি। নতুন চলচ্চিত্রে যুক্ত হওয়া, প্রযোজনায় নামা, আর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা।

তবে এসবের বাইরেও মাহি যেন খুব বড় হয়ে যান নি। শীর্ষ নায়িকার চাপ মাথা থেকে ঝেড়ে ফেলে ঠিক ঠিক নিজের কাছে ফিরেছেন মাহি।  না এখানে কোন সংঘাত নেই, মানসিক চাপ নেই, লাইট ক্যামেরা অ্যাকশন নেই।

মাহি যেন এখন খুব ঘরোয়া। খুব সাধারণ। এমন ভঙ্গিতেই চলছে মাহির দিন। বিশ্বাস না হয় তো দেখুন মাহির ফেসবুক দেয়াল। স্নান সেরে ভেজা চুলে ছবি তুলছেন, বিকেলের ছাদে দাঁড়িয়ে ছবি তুলছেন, বন্ধুদের সঙ্গে জম্পেশ আড্ডা দিচ্ছেন।

সময়ের আলোচিত এই নায়িকা এবার প্রেমে পড়েছেন সিলেটের সুন্দরবনখ্যাত রাতারগুলের। বৃহস্পতিবার মাহি দলবল নিয়ে ঘুরতে আসেন সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের রাতারগুল।

গেছেন সিলেটের রাতারগুল।  রাতারগুলের ভঙ্গুর রাস্তায় যেতে যেতে দুর্ঘটনায় পড়ে মাহির গাড়ি। বলতে গেলে তার গাড়ির সামনের অংশ প্রায় ধসে গেছে। লুকিং গ্লাস গেছে ভেঙ্গে। তবু হু কেয়ার্স!  মাহি বললেন, একসিডেন্ট! ইটস ওকে! জীবন সুন্দর। ইয়াহু বলে চিৎকারও দিলেন মাহি।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top