রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। আজ মঙ্গলবার তিনি দেশে ফিরেছেন। এর আগে গত শুক্রবার বিকেলে রেলমন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার গণমাধ্যমকে জানিয়েছিলেন, স্যার (রেলমন্ত্রী) এখন মোটামুটি সুস্থ। মঙ্গলবার একটি চেকআপের পরই দেশে ফিরবেন। আলসারজনিত সমস্যা থাকায় গত ১৭ জুলাই রাত ১০টার দিকে কুমিল্লার কান্দিরপারে দলীয় কার্যালয়ে মুজিবুল হক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় মুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ওইদিন রাত ২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সিএমএইচ-এ জরুরিভাবে মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনোরকম উন্নতি না হওয়ায় মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেয়। ওইদিন ভোর রাতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে রেলমন্ত্রীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর মন্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। জানা গেছে, মঙ্গলবার দেশে ফিরলে তিনি বুধ বা বৃহস্পতিবার রেলভবনে অফিস করতে পারেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook