0

images_90292রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের হামলায় ৪ সাংবাদিক আহত হয়েছে। বুধবার বিকালে পৌর শহরের কলেজ গেইটে এই হামলার ঘটনা ঘটে।  জানা গেছে, বিকাল ৫ টার দিকে সেনবাগ উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে স্থানীয় এমপি মোরশেদ আলম গ্রুপ ও পৌর মেয়র আবু জাফর টিপু গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  এ সময় তারা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। সংঘর্ষ ও সড়ক অবরোধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৭১ টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান ও ক্যামেরাপার্সন জয় ভূঁইয়া, এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া ও ক্যামেরাপার্সন অনু শিং হামলার শিকার হন। তারা সাংবাদিকদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করে। আহত সাংবাদিকদের স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়েছে।  এ ব্যাপারে সেনবাগ থানার ডিউটি অফিসার জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ গেছে। তবে সাংবাদিক আহত হওয়ার খবর তিনি পাননি। -


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top