বিনোদন ডেস্ক : মুম্বাই বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কিনেছিলেন বলিউড বিগ ম্যান সঞ্জয় দত্ত। সে মামলায় অপরাধী প্রমাণীত হয়ে বর্তমানে পুনের ইয়েরওয়াড়া কারাগারে শাস্তি ভোগ করছেন সেখানেই এবার পালিত হলো এ তারকার ৫৬তম জন্মদিন। বুধবার (২৯ জুলাই) কয়েদিরা সবাই মিলে যতোটা সম্ভব আনন্দে রেখেছেন তাকে। এ ছাড়া তার সঙ্গে সাক্ষাতের বিশেষ অনুমতি পেয়েছেন স্ত্রী মান্যতা দত্ত। যমজ সন্তান ইকরা ও শাহরান এবং ঘনিষ্ঠ বন্ধুদের শুভেচ্ছা নিয়ে গেছেন তিনি। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে ৪২ মাসের সাজা ভোগ করছেন তিনি। আগে একই মামলায় আরও ১৮ মাস কারাবন্দি থাকতে হয়েছে সঞ্জয়কে। এরপর সুপ্রিম কোর্ট তাকে আরও সাড়ে তিন বছর কারাদণ্ড দেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook