0

clip_image002_90537বিনোদন ডেস্ক :  পর্দার চরিত্র হয়ে তিনি যখন যা পরেছেন তাই হয়ে দাঁড়িয়েছিল ফ্যাশন স্টেটমেন্ট৷ তবে তার পিছনে থাকত কোনও না কোনও ডিজাইনারের পরিকল্পনা৷ এবার তিনি নিজেই নতুন ফ্যাশনের জন্ম দেবেন৷ অনলাইন ডান্স প্রোগ্রাম ‘ডান্স উইথ মাধুরী’র সাফল্যের পর এবার মাধুরী আনছেন তাঁর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘ম্যাডজ’৷  পুরো পরিকল্পনাটাই মাধুরীর স্বামী শ্রীরান নেনর৷ ‘ডান্স উইথ মাধুরী’ অ্যাপেরও পরিকল্পনা ছিল তাঁরই৷ নতুন ব্র্যান্ডে নিজেই পোশাক ডিজাইন করবেন মাধুরী নিজেই৷ সিনেজগতে তাঁর অভিজ্ঞতা, তাঁর রুচির উপর ভিত্তি করেই ডিজাইন করবেন তিনি৷ তবে প্রথমে ফোকাস থাকবে স্পোর্টস ও ডান্সের দিকে৷ অর্থাৎ মাধুরীর ব্র্যান্ডে যে পোশাকগুলি প্রথমে পাওয়া যাবে তা মূলত অ্যাথলিট ও ডান্সারদের সুবিধার্থে৷ নিজে একজন ডান্সার হওয়ার সুবাদে মাধুরী ভালোই জানেন কী ধরনের পোশাকে পারফর্ম করতে সুবিধা হয়৷ সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাবেন তিনি৷ পোশাক ডিজাইনার হলেও, এখানেও মাধুরী তাঁর কাজের গুণমান বজায় রাখতে চাইছেন পুরোদমে৷ তিনি এমন পোশাকই ডিজাইন করবেন বলে জানিয়েছেন, যা শুধু নেহাত ফ্যাশন ফিয়েস্তা হয়েই থাকবে না, জীবনের প্রতি তাঁর যে অ্যাপ্রোচ সেগুলোও বোনা থাকবে তাঁর ডিজাইনে৷


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top