0

untitled-1_90577রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, এ সরকারের দলীয় ক্যাডার বাহিনীর হামলা থেকে মায়ের পেটের শিশুও নিরাপদ নয়। শিশুর মা আহত ও শিশু গুলিবদ্ধ হওয়ার পরও সন্ত্রাসীদেরকে এখনও গ্রেফতার করা হচ্ছে না।আজ বিকেলে পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে আওয়ামী ক্যাডাররা রাজনীতিক, সামামকর্মী, ব্যবসায়ী এমনকি শ্রমিকদের পর্যন্ত গুম করা হচ্ছে। অথচ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট তাদের পরিবার কোনো সহযোগিতা পাচ্ছে না বরং অনেক ক্ষেত্রে হুমকির সম্মুখীন হতে হচ্ছে।দেশের মানুষের উপার্জিত অর্থ দিয়ে যাদের বেতন ভাতা দেয়া হয়। তারা জনগণের সেবক না হয়ে দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। যা দেশের মানুষকে আতঙ্কিত করছে। জনগণের নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতার দায়ে সরকারের উচিত পদত্যাগ করা। তিনি সকল দলের সঙ্গে সংলাপ করে অবিলম্বে গ্রহণযোগ্য মধ্যবর্তী নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় সমুদ্র উপকূলবর্তী জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা ও দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আলেম ওলামাসহ সকল বিত্তবানদের প্রতি আহবান জানান।সভায় উপস্থিত ছিলেন- নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা কোরবান আলী, মাওলানা আব্দুল আজিজ, প্রশিক্ষণ সম্পাদক ড. জি এম মেহেরুল্লাহ, প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, মুহাম্মদ সাহাবুদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top