0

images_90523বিনোদন ডেস্ক :   নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান ও  অপু বিশ্বাস। ছবির নাম ‘বাজিকর।’  আগামী অক্টোবর থেকে এর শুটিং শুরু হবে। ছবিটির পরিচালক সাইফ চন্দন।  ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এই ছবি নিয়ে শাকিব খান বলেন, ‘প্রাথমিকভাবে গল্পটি শুনেছি। ভালো লেগেছে।’  ছবির নায়িকা অপু বিশ্বাসও নিশ্চিত করেছেন, শাকিবের বিপরীতে থাকছেন তিনিই।  অপু বলেন, ‘ছবির গল্পটি আমার কাছে অন্য রকম মনে হয়েছে। ঠিকমতো সবকিছু শেষ হলে ‘বাজিকর’ হতে পারে একটি সুন্দর ও ব্যবসাসফল ছবি।’  বিদায়ী ঈদে মুক্তি পেয়েছে শাকিব- অপু জুটির লাভ ম্যারেজ ছবিটি। এটি ব্যবসা সফল হয়েছে বলে জানা গেছে।  আগামী অক্টোবর থেকে ‘বাজিকর’-এর কাজ শুরু হবে। অ্যাকশনধর্মী এই ছবির শুটিং ভারতের রামুজি ফিল্ম সিটি, মালদ্বীপ ও থাইল্যান্ডে করার কথা রয়েছে।  তবে নাম নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।  তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ‘বাজিকর’ নামটি রাখা হলেও পরে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।’ পরিচালক এর আগে বেশ কয়েকটি ছবির কাজে হাত দিলেও এখন পর্যন্ত তার একটি ছবিও মুক্তি পায়নি।  সম্প্রতি চন্দন পরিচালিত ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল ছবিটি সেন্সর ছাড়পত্র পায়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top