নিউজ ডেস্ক : আগামী ২৪ নভেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। এরপর থেকে হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের কোন সুযোগ থাকছে না।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।বৈঠকে বলা হয়, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন এসোসিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)-এর নির্দেশনা অনুযায়ী মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া বিদেশ গমন করা যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে আসতে সমস্যা হবে। এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে এমআরপি নিতে বলা হয়েছে ।আজ ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইসিএও-এর নির্দেশ মতে এমআরপি প্রদানের অগ্রগতি সমস্যাবলী ও আইসিএও -এর স্ট্যান্ডার্ড বিষয়ক এ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। আইসিএও-এর নির্দেশনা মতে হাতে লেখা পাসপোর্টের মেয়াদ আগামী ২৪ নভেম্বর শেষ হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook