0

Baba-ma20150719125149নিউজ ডেস্ক :   চুরির অপরাধে নির্মম পিটুনিতে হত্যার শিকার শিশু সামিউল আলম রাজনের পরিবারকে এক লাখ টাকার অনুদানের চেক দিয়েছে সুনামগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে। বুধবার (২৯ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে রাজনের বাবা-মা’র কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এ সময় অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছুল ইসলাম, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে’র প্রতিনিধি ও জেলা জজ আদালতের আইনজীবিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ জুলাই চুরির অভিযোগে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার মরদেহ গুম করার চেষ্টাকালে এ ঘটনায় জড়িত মুহিতকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। ওই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। রাজন খুনের মামলার চার আসামির মধ্যে মুহিতসহ অন্যদের জনগণই ধরে পুলিশে দেয়। পুলিশের সহায়তায় সৌদি আরবে পালিয়ে যাওয়া আসামি কামরুলকেও প্রবাসীদের সহায়তায় দূতাবাস কর্মকর্তারা আটক করে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top