নিউজ ডেস্ক : ক্ষিণ সুরমায় গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুটি মার্কেটের মালামাল। দুই মার্কেটে মোট ১৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার মালামালা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কামাল বাজার আনন্দ বাজারের রশিদ ম্যানশন মার্কেট ও জয়নাল ফার্নিচার মার্কেটে। জানা যায়, দু মার্কেটে প্রায় ১৭ টি দোকান রয়েছে। প্রতিদিনের মত মঙ্গলবার দোকানের মালিকরা রাতে দোকান বন্ধ করে যায়। রাত ৪টায় জয়নাল ফার্নিচারের অফিস রুমে হঠাৎ আগুন দেখা যায় । আগুন লাগার খবর মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হলে সাথে সাথে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস কে খবর দেয়। প্রায় দু ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে মার্কেটের নৈশপ্রহরী সফিক মিয়া জানান, রাত ৪টায় সময় তিনি মার্কেটের সামনের ছিলেন। হঠাৎ ঘরের ভিতর আগুন দেখে ভিতরে যান। এসময় ঘরের ভিতর থেকে লালপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে দিলোওয়ারসহ কয়েকজন লোক ঘর থেকে বের হয়ে বাসিয়া নদী হয়ে নৌকা দিয়ে চলে যেতে দেখেন তিনি। বশির আহমদ ভেরাইটিজ ষ্টোরের প্রোপাইটর ইলিয়াছ মিয়া জানান, পরিকল্পিত ভাবে কেউ এই আগুন ধরিয়ে দিয়েছে। যার কিছু আলামত পুলিশ উদ্ধার করেছে। আগুন ধরানো হয়েছে জয়নাল ফার্নিচারের ঘরে। জয়নাল ফার্নিচারের সব মালামাল পুড়ে গেলে পাশ্ববর্তী আমার দোকানে আগুন ধরে যায়। এত আমার দোকোনে থাকা ১০০টি গ্যাস সিলেন্ডারসহ প্রায় এক কোটি ৩০লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে দক্ষিন সুরমা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মার্কেটের কয়েকটি দোকান নিয়ে দীর্ঘদিন যাব দ্বন্দ্ব চলে আসছে। আগুন লাগা ঘর থেকে কেরসিন ও কিছু সুতির কাপড় উদ্ধার করা হয়েছে। এটা কোন পরিকল্পিত ভাবে আগুন ধরানো হতে পারে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook