0

Razib-Ahsan-md20150729132428নিউজ ডেস্ক :  ছাত্রদল সভাপতি রাজীব আহসানের ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।পল্টন ও মতিঝিল থানার তিন মামলায় বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।   এর আগে পল্টন ও মতিঝিল থানার পৃথক পাঁচটি মামলায়  ৫০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরপক্ষে রাজীবের পক্ষে জামিন আবেদন করা হয়। বিচারক রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।  শুনানির সময় পল্টন থানার দুটি মামলার মূল নথি অন্য আদালতে থাকায় বিচারক ওই দুটি মামলার ক্ষেত্রে রিমান্ড বিষয়ে কোনো আদেশ না দিয়ে নথিপ্রাপ্তি সাপেক্ষে পরে আদেশ দেবেন বলে জানান।  আসামিপক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. সানাউল্লাহ মিয়া।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top