রিপোর্টার্স বিডি ডট কম : মাশরাফিকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ২ ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল বিজয়। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, রনি তালুকদার, মুমিনুল হক। ১০, ১২ ও ১৫ জুলাই ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-দ. আফ্রিকা। প্রথম দুই ওয়ানডে মিরপুরে হওয়ার পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরি স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টায় হবে। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook