0

sports image_87844রিপোর্টার্স বিডি ডট কম :  তিন বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দেওয়া নিয়ে কম জল ঘোলা হল না। অবশেষে সেই সিদ্ধান্ত থেকে পিছপা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আপদত তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। এই তিন ফুটবলার হলেন ঘানার সামাদ ইউসুফ, গায়নার ইসমাইল বাঙ্গুরা ও নাইজেরিয়ার নাকোচা কিংসলে।  তিন ভিনদেশিকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টিকে কেউ কেউ ইতিবাচকভাবে দেখেন। আবার কেউ নেতিবাচকভাবে। তবে নেতিবাচকভাবে দেখার সংখ্যাটাই বেশি। ঘরে-বাইরে বেশ সমালোচনার সৃষ্টি হয় বাফুফের এমন সিদ্ধান্ত। সমালোচনার জেরেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা।  এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, তিন বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে খেলানোর বিষয় নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। আমরা ফুটবলের উন্নয়নই তো চাচ্ছি। এখন যদি বিষয়টি সকলে নেতিবাচক মনে করে তাহলে ভেবে দেখা উচিত। তাই বাফুফে সভাপতির নির্দেশে আপাতত জাতীয় দলের জন্য তিন বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দেয়ার বিষয়টি স্থগিত করা হয়েছে।  বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে শক্তিশালী করতে তিনজন বিদেশী খেলোয়াড়কে নাগরিকত্ব দেওয়ার একটি প্রক্রিয়া শুরু করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আফ্রিকার এই তিনজন ফুটবলারকে বাংলাদেশ দলে পাওয়া গেলে জাতীয় দল ভালো করবে, ফলে তরুণরা এই খেলার প্রতি আরো আকৃষ্ট হবে। এমনটাই ধারণা ছিল ফেডারেশনের কর্মকর্তাগণের। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই তাদের জাতীয় দলে নেওয়ার প্রক্রীয়া সম্পন্ন করতে চেয়েছিল বাফুফে। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে সেটা আর হচ্ছে না।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top