0

unnamed-118গোয়াইনঘাট প্রতিনিধি: বোমা মেশিনের কবল থেকে জাফলং চা-বাগানকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জাফলং চা-বাগানে বিশাল এ মানববন্ধনে কয়েক শতাধিক চা-শ্রমিক অংশগ্রহণ করে।এ সময় উপস্থিত ছিলেন জাফলং চা-বাগনের সহকারি ম্যানেজার আনছারী, ফিল্ড সুপার ভাইজার কফিল উদ্দিন লিটন, ইউপি সদস্য সারভেনা মাহালী, পঞ্চায়েত সভাপতি নিরঞ্জন গোয়ালা, সাবেক পঞ্চায়েত সভাপতি অগ্নোমোরা, চা বাগানের শ্রমিক শ্রী শ্যামল, গভিন গোয়ালা, শ্রী গায়েল, শ্রী সুরেন্দ্র, অগ্লি, শ্রী মতি জনতা, শ্রী মতি আশা, ডলি প্রমূখ। মানবন্ধনে বক্তারা বলেন পাথর খেকো একটি চক্র পিয়ান নদীর তীর সংলগ্ন চা-বাগান এলাকা থেকে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলণ করায় চা-বাগানের প্রায় ৩০০ একর ভুমি ইতিমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে।এর প্রতিবাদে চলতি মাসের ২ তারিখে জাফলং চা-বাগনের শ্রমিকদের পক্ষ থেকে সিলেটের জেলা প্রসাশক মোঃ জয়নাল আবেদিনের কাছে বোমা মেশিন বন্ধের দাবীতে স্বারক লিপি দেওয়ার পর থেকে নদী থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলণ বন্ধ রয়েছে। ইতি পুর্বে একধিকবার প্রশাসনের হস্তক্ষেপে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলণ বন্ধ থাকলেও কতিপয় ব্যাক্তিরা পুনরায় নদী থেকে পাথর উত্তোলণ শুরু করে। তাই আমাদের দাবী পিয়াইন নদি থেকে স্থায়ীভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলণ বন্ধ করে জাফলং চা-বাগানকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সু-নজর দিবে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top