0

isরিপোর্টার্স বিডি ডট কম :  সিলেটে হত্যার পর মৃতদেহ গুম কর‍তে গিয়ে মুহিত আলম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (০৮ জুলাই) বেলা পৌনে ১টার দিকে স্থানীয়দের সহায়তায় শহরতলীর কুমারগাঁও এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে আটক করে। মুহিত সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্টো-চ-৫৪-০৫১৬) রক্তাক্ত মরদেহ নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেয় এবং ওই যুবককে ধরে জালালাবাদ থানায় সোপর্দ করে। এদিকে, প্রথমিক জিজ্ঞাসাবাদে মুহিত পুলিশকে জানায়, চুরি করার সময় ধরা পড়লে যুবকটিকে পিটিয়ে হত্যা করা হয়। সিলেট মহানগরীর জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন ডেইলি সিলেটকে জানান, মুহিতের কাছ থেকে বিস্তারিত কিছুই জানা যায়নি। আমি এখনও ঘটনাস্থলে আছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top