0

db-arrest-5-edরিপোর্টার্স বিডি ডট কম :  রাজধানীর মতিঝিল থেকে এক ফার্মেসি মালিকসহ ‘অজ্ঞান পার্টি’ হিসাবে পরিচিত প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।   এরা হলেন- মতিঝিলের কালভার্ট রোডের গাউসিয়া ফার্মেসির মালিক মো. আবুল বাশার এবং অজ্ঞান পার্টির চার সদস্য আব্দুল মতিন, মো. সেলিম, মো. শিমুল ও মো. আবুল হোসেন।  মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, বুধবার ভোররাতে মতিঝিলের কালভার্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  এ সময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ অজ্ঞান করার ১৮০০ এটিভান ট্যাবলেট উদ্ধার করা হয়।  গ্রেপ্তারদের মধ্যে বাশার কালভার্ট রোডে ফার্মেসি চালানোর পাশাপাশি সোনালি ব্যাংকের মতিঝিল শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত বলে জানান ডিবি কর্মকর্তা মনিরুল।  তিনি বলেন, বাশার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞান করার ওষুধ এটিভান ট্যাবলেট এনে তা অজ্ঞান পার্টির সদস্যদের কাছে বিক্রি করতেন।  সংবাদ ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম, মাশরেকুর রহমান খালেদ, উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top