0

4. krasar millকোম্পানীগঞ্জ সংবাদদাতা::
সিলেটের কোম্পানীগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে একটি ক্রাশার মিলে হানা দেয় অস্ত্রধারী ডাকাত দল। এ সময় ডাকাতদল নগদ প্রায় তিন লাখ টাকা ও চারটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর কলাবাড়ী এলাকার গোলাপ স্টোন ক্রাসারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাতদল গোলাপ স্টোন ক্রাসারে পাইপগান ও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে আক্রমণ করে। এ সময় ক্রাসার মিল অফিসের ম্যানেজার লিটন বাবুসহ ৬ জনকে অফিস কক্ষে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মোবাইল ফোন সেট কেড়ে নেয়। এরপর সেখানে অর্থসহ তাদের চারটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।

গোলাপ স্টোন ক্রাসারের মালিক উপজেলার রাজনগর গ্রামের হাবিবুর রহমান ঘটনার খবর পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে কোম্পানীগঞ্জ থানার এসআই ইসমাইল ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে কোম্পীনগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি ডাকাতি না পূর্ব শত্রুতার জেরে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top