0

8. khaledaনিউজ ডেস্ক::
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষ পোড়ানো রাজনীতির প্রধান কারিগর। এখন বিএনপির নেতৃবৃন্দ ঠিক করুক যে, তারা খালেদা জিয়াকে বাদ দিবে না তাকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে পোড়ানোর চক্রান্ত করবে। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করছে, তারা বাদে সবাই গণতান্ত্রিক চর্চা করছে। সেই ব্যাপারে সমালোচনা আত্ম-সমালোচনা আছে। মানুষ পোড়ানোর রাজনীতির সঙ্গে গণতান্ত্রিক রাজনীতির কোন সম্পর্ক নেই।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্র কোন অনুমোদন দেয় না। এই ব্যাপারে কোন অভিযোগ থাকলে অতীতেও তদন্ত করেছে রাষ্ট্র, যারা জড়িত ছিল তাদেরকে দোষী সাব্যস্ত করেছে এবং প্রশাসন থেকে তাদেরকে বাদ দিয়েছে। বর্তমানেও যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে কারো কোন অভিযোগ থাকে সে ব্যাপারে আইনানুগ তদন্ত হবে এবং দোষী ব্যক্তিদের ‍বিরুদ্দে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top