রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : মেডিকেল শিক্ষা ব্যবস্থায় ২০১২ সালে প্রণীত নতুন কারিকুলামে এমবিবিএস পেশাগত পরীক্ষায় ‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবি জানিয়েছে সিলেটের সম্মিলিত মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। আজ দুপুর ১ টায় সিলেট শহীদ মিনার প্রাঙ্গনে তারা এ দাবি জানায়। মেডিকেল শিক্ষার্থীরা জানান,`ক্যারি অন সিস্টেম’ চালু না হলে প্রতি বছর প্রায় ২ হাজার ইন্টার্ন চিকিৎসকের সংকট দেখা দেবে এবং সময় মতো বিসিএস পরীক্ষায় অংশ নিতে না পারলে গ্রামে চিকিৎসক সংকট দেখা দেবে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্বাভাবিক করতে নতুন কারিকুলামে ‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook