রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। জকিগঞ্জ-সিলেট সড়কের ফুলবাড়ীর ঘনশাম এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার এখলাছ উদ্দিন (৭০) ও তার ছেলে আলতাফ উদ্দিন (৩৫)। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী জানান, সকালে উপজেলার ফুলবাড়ী এলাকায় একটি পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলতাফের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এখলাছ মারা যান। তারা দু’জনই পিকআপভ্যানের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ওসি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook