0

unnamed-521 রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  বার কাউন্সিলের সাবেক কমপেলাইন এন্ড ভিজিল্যান্স কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, শান্তি ও সৌহার্দপূণ্যভাবে বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনীজীবীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। এজন্য সিলেটের সকল আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি। মিসবাহ সিরাজ বলেন, বিচার বিভাগ আজ স্বাধীন। বার কাউন্সিলের নির্বাচনের মাধ্যমে আইনজীবীরা গণতান্ত্রিক উপায়ে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্ভব হয়েছে। বুধবার বার কাউন্সিলের নির্বাচনের সিলেট জজ কোর্টে ভোট প্রদানের পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মিসবাহ উদ্দিন সিরাজ। বুধবার দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জিপি অ্যাডভোকেট খাদিমুল মিল্লাত মোঃ জালাল,অ্যাডভোকেট মফুর আলী, অ্যাডভোকেট রাজ উদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শমিউল আলম, সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ, অ্যাডভোকেট শামসুল ইসলাম,অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, অ্যাডভোকেট শেখ মো. মখলু মিয়া, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, অ্যাডভোকেট জুনেল আহমদ, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মাসুক মিয়া, অ্যাডভোকেট আলা উদ্দিন অ্যাডভোকেট মিয়া মো. লিটন, অ্যাডভোকেট প্রসেন কান্তি চক্রবর্ত্তী প্রণয়, অ্যাডভোকেট মুহিতুর, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহমান সেলিম মিয়া, অ্যাডভোকেট স্বাধীন রায়, অ্যাডভোকেট মো. শাহ্ মো. আজিজ, অ্যাডভোকেট মো. আলমগীর অ্যাডভোকেট আলতাব আহমদ, অ্যাডভোকেট মোস্তফা শাহিন চৌধুরী প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top