রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকীর বাসায় গভীর রাতে অভিযান চালিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। তবে তাকে না পেয়ে পুলিশ ফিরে আসে বলে জানিয়েছেন পংকীর ভাতিজা ছাত্রদল নেতা মির্জা সম্রাট।
সম্রাট জানান- বুধবার রাত সাড়ে ১২টার দিকে একদল পুলিশ আবদুল কাইয়ূম জালালী পংকীর ভাতালিয়াস্থ বাসায় গিয়ে গেইটের কড়া নাড়ে। গেইট খুলে দিলে পুলিশ পংকী বাসায় আছেন কি-না জানতে চায়।
পরিবারের লোকজন পুলিশকে জানান পংকী বাসায় নয়। পরে পুলিশ বাসার ভেতর ঢুকে সকল রুম তল্লাশি করে তাকে না পেয়ে ফিরে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook