স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আল আইনে রোববার তাজিকিস্তানের ইসায়েভ জামসেদকে হারান জিয়া। উন্মুক্ত বিভাগে জিয়াসহ মোট ২৯ জন প্রথম রাউন্ডে জিতেছেন। বাংলাদেশের আর দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন প্রথম রাউন্ডে হেরেছেন। মেয়েদের বিভাগে বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজাও প্রথম রাউন্ডে হেরেছেন। উন্মুক্ত বিভাগের সেরা পাঁচ দাবাড়ু আগামী মাসে আজারবাইজানে হতে যাওয়া বিশ্বকাপ দাবায় এশিয়া থেকে খেলার সুযোগ পাবে। মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন পাবেন বিশ্বকাপে খেলার টিকেট। এই আসরে ৩০টি দেশের ৪৮জন গ্র্যান্ডমাস্টার, ৩১জন আন্তর্জাতিক মাস্টার ও ১৬জন ফিদে মাস্টার অংশ নিচ্ছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook