0

bbc_nocredit-640x330আগামীকাল শনিবার বিকাল সাড়ে চারটায় সিলেটের রিকাবি বাজারে, কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘বিবিসি বাংলাদেশ সংলাপে’র একশ সাতাশতম পর্ব।

বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে আয়োজন করে বিবিসি বাংলাদেশ সংলাপ। এই অনুষ্ঠানটির মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে দর্শকরা মতামত প্রকাশ এবং প্রশ্ন করতে পারেন উপস্থিত প্যানেল সদস্যদের কাছে।

অনুষ্ঠানটির প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন।

২০১২ সালের ১৭ই নভেম্বর ঢাকার লালবাগ কেল্লায় ধারণ করা হয়েছিল চলতি তৃতীয় সিরিজের প্রথম পর্বটি। আর সেই থেকে এ পর্যন্ত প্রচারিত হয়েছে বাংলাদেশ সংলাপ এর সাপ্তাহিক আয়োজনের মোট ১২৬ টি পর্ব।

ঢাকার বাইরে দেশের বিভিন্ন প্রান্তের একাধিক শহরেও আলো‌চনার পরিধি বিস্তৃত করেছে বিবিসি বাংলাদেশ সংলাপ, যার অংশ‌ হিসেবে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বগুড়া, ফরিদপুর, চাপাইনবাবগঞ্জ, বরিশাল, নাটোর, টাঙ্গাইল, যশোরি, মাগুড়া, বরগুনা, রাঙ্গামাটি ও নোয়াখালীর মতো শহরেও আয়োজন করা হয় এই অনুষ্ঠানটির।

‘বিবিসি বাংলাদেশ সংলাপ’ অনুষ্ঠানটি বিবিসি বাংলায় প্রচারিত হয় প্রতি রবিবার রাত ৮টায় এবং পুন:প্রচারিত হয় মঙ্গলবার রাত ৮টায়। এছাড়া চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি প্রচারিত হয় সোমবার রাত ৭টা ৫০ মিনিটে এবং পুন:প্রচারিত হয় প্রতি মঙ্গলবার সকাল ৫টা এবং দুপুর ৩টা ৫ মিনিটে। -বিজ্ঞপ্তি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top