রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : যারা পবিত্র মসজিদে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে তারা ইসলাম ও মানবতাবিরোধী বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, “যারা পবিত্র মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে তারা ইসলাম ও মানবতার দুশমন। ইসলাম এ ধরনের হত্যাকাণ্ডকে কখনোই অনুমোদন করে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিতার কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আহত ও নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি, সৌদি সরকার দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধান করতে সক্ষম হবেন।”
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook