0

23.-uddar (1)রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  ভারতে পাচারকালে পাঁচ শিশু ও সাত নারীসহ ১৮ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ এক মানব পাচারকারীকেও আটক করেছে। আব্বাস হাওলাদার (৩৮) নামেও ওই পাচাকারী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ছালতেবুনিয়া গ্রামের বাসিন্দা। বাগেরহাট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: হায়াতুল ইসলাম জানান, গোপণ সূত্রে খবর পেয়ে পুলিশ ভারতে পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে নিয়ে যাওয়া ১৮ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে। তিনি জানান, উদ্ধারকৃতরা মোড়লগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top