0

inside pic_91474রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।  শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনে ধর্ষক ও শিশু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান।  চরমোনাই পীর বলেন, বর্তমান পরিস্থিতি আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এখন মায়ের পেটেও শিশু নিরাপদ নয়। শিশুদেরকে গাছে ও পিলারে বেধে এমনিক মলদ্বারে হাওয়া দিয়ে মারার মত ঘটনা জাহিলী যুগেও হয়নি। বর্তমান সমাজ মানুষ বসবাসের উপযুক্ততা হারিয়েছে। শিশুরা নিষ্পাপ । এই নিষ্পাপ শিশুদেরকে আশঙ্কাজনকহারে নির্যাতন করে হত্যা করছে। নারীদের গণধর্ষন করছে। নৌকা, বাসে, নারী কর্মচারী-কর্মজীবীদের গণধর্ষণ করছে। শিশু ও নারী নির্যাতন মহামারীর মত ছড়িয়ে পড়ছে। শিশু নির্যাতনের ঘটনা বাংলাদেশের ১৬ কোটি মানুষকে উদ্বিগ্ন করে তুলছে। এধরণের কর্মকা- বন্ধ করতে না পারলে সরকারকে পদত্যাগ করুন।  তিনি বলেন, আন্তর্জাতিক পানি আইন লঙ্ঘন করে বাংলাদেশকে স্থায়ী মরুভূমিতে পরিণত করার জন্য ভারত একতরফাভাবে আন্তঃনদী সংযোগ মহাপ্রকল্প হাতে নিয়েছে। ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ করার জন্যে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে একের পর এক বাংলাদেশের সঙ্গে এই অন্যায় আচরণ করে যাচ্ছে।  সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আতাউর রহমান আরেফী, আলহাজ্ব আব্দুর রহমান, মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top