0

11978রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  সিলেট থেকেই প্রথমবারের মতো বিচারিক প্রক্রিয়াকে ডিজিটাইলাইজেশনের কার্যক্রম শুরু হচ্ছে। আগামী এক মাসের মধ্যে সিলেটের আদালতগুলোতে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে। প্রথম অবস্থায় সিলেট জেলা ও মহানগর জজশীপের আওতাভূক্ত ২০টি কোর্টকে ডিজিটালাইজেশন করা হবে।  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)  বৃহস্পতিবার রাতে সিলেটে বিচার বিভাগীয় বিশেষ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বিচারপতি আশা প্রকাশ করে বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আরো গতিশীল হবে। সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ মিজানুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট জেলা বারের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জিপি এডভোকেট খাদিমুল মিল্লাত মোহাম্মদ জালাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম শমিউল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থসহ সিলেট জজশীপে কর্মরত সকল বিচারকবৃন্দ ও সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি চলতি বছরে প্রথম দুই কোয়ার্টারে মামলা নিষ্পত্তির প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেন। তিনি আদালতগুলোতে মামলা জট নিরসনে বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক হওয়ার তাগিদ দেন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের আধুনিকায়ন ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে বর্তমানে যে সব উদ্যোগ নেয়া হচ্ছে, সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলে বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও মামলা জট নিরসন সম্ভব হবে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top