রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির সাবেক সাংসদ ড: সৈয়দ মকবুল হোসেনকে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন আওয়ামীলীগ দলীয় বর্তমান সাংসদ ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ড: সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী বলেন ‘এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে শিক্ষা ক্ষেত্রে ড:সৈয়দ মকবুল হোসেন যে অবদান রেখেছেন এজন্য আমি তাকে (মকবুল হোসেনকে) ধন্যবাদ জানাই’ এসময় উপস্থিত ছাত্র-ছাত্রী,শিক্ষক ও আগত অতিথিবৃন্দ হাততালী দিয়ে মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান।
দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দীর গড়া স্কুলকে কলেজে রূপান্তর ও তার উদ্বোধনে নিজে এসে ধন্যবাদ জ্ঞাপনের ব্যাপারটি অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে প্রশংসা পায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সদস্য শেখ জালাল সিদ্দীকির পরিচালনায় অনুষ্ঠানে মন্ত্রী ড: সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজে কলেজ শাখার জন্য প্রায় ৬০ লক্ষ টাকা ব্যায়ে একটি ভবন নির্মাণের ঘোষনা দেন এবং ভবিষ্যৎে সহায়তা অব্যাহত রাখার ঘোষনা দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাদারন সম্পাদক রফিক আহমদ, যুগ্মসম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, জেলা আ’লীগ কার্যকরী কমিটির সদস্য সৈয়দ মিছবা উদ্দিন, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, সিলেট মেট্রপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আব্বাস উদ্দিন, আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুর রহমান সুহেদ, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এম,এ,ওয়াদুদ এমরুল, জেলা ছাত্রলীগ নেতা রুমেল সিরাজ, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ আহমদ প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook