0

unnamed-103নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের গালিমপুর-দাউদপুর সড়কের আংশিক আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৭ টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রায় সাড়ে ১২শ’ ফুট দীর্ঘ ও ১১ ফুট প্রস্তের এ সড়কে প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে এ রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এর আগে রাস্তার এক পাশে ঢাকনাবিহীন আরসিসি ড্রেনের কাজ করে সিসিক।

রাস্তা উদ্বোধনীতে অংশগ্রহণ করেন সিসিকের ইঞ্জিনিয়ার অরুবিন্দু দেব, সাইড ইঞ্জিনিয়ার সাইদুর রহমান,গালিমপুরের মিজানুর রহমান,সাখাওয়াত হোসেন, এডভোকেট মকসুদ আহমদ,মানবিধীকার কর্মী ফখরুল ইসলাম, আব্দুল মতিন, আব্দুল মন্নান,সুহেল আহমদ, আলমগীর হোসেন, আবুল কালাম, মুর্শেদ আহমদ, রাহেল আহমদ, বাবলু মিয়া, নোমান আহমদ, কামরুল হোসেন, বদরুল হাসান, দিলওয়ার আহমদ, সুলতান আহমদ, মিন্টু, জুনেদ, অপু আহমদ, রুমন ও খালেদ আমীন প্রমুখসহ ৩ গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এলাকাবাসীরা দাবী জানিয়ে বলেন, ঢাকনাবিহীন যতটুকু ড্রেনের কাজ করা হয়েছে সেখানে এখন মাদ্রাসা,স্কুল কলেজের শিক্ষার্থী এমনকি বাসা-বাড়ী ও কলোনীর শিশুরা ড্রেনে পড়ে গিয়ে প্রতিনিয়ত দুঘর্টনার শিকার হচ্ছে। এমনকি রাস্তার বাকী অংশের বেহাল অবস্থার সোরাহা যত তাড়াতাড়ি হয় তার জন্য প্রশাসন সংশ্লিষ্টদের প্রতি জোরদাবী জানান। তাহলে এ রাস্তার দুঘর্টনা থেকে এলাকাবাসী রক্ষা পাবেন। ড্রেনের ঢাকনা না থাকায় এখন ড্রেনে ময়লা আবর্জনা জমে দুর্গন্ধের সৃষ্টি হওয়ার পাশাপাশি পানি প্রবাহের পথ বন্ধ হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।-বিজ্ঞপ্তি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top