0

niloy-dmp-497x300_91722রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীলের হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবি আই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  রোববার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে এফবি আই ওয়াশিংটনের দুজন ও বাংলাদেশের এক প্রতিনিধিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বৈঠক শেষে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের গোয়েন্দা পুলিশের (পূর্ব জোন) উপ-কমিশনার (ডিসি) মাহবুব আলম এ তথ্য জানান।  তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্ত সংক্রান্ত বিষয়ে রোববার পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। এই বৈঠকেই এফবি আই কর্মকর্তারা নিলয় হত্যাকাণ্ড সম্পর্কেও জানতে চেয়েছেন এবং এই মামলার তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।  মাহবুব আলম বলেন, ‘আমরাও কোন কোন বিষয়ে এফবি আইয়ের সহযোগিতা নিতে পারি সেগুলো চিহ্নিত করেছি। মামলা চলাকালে সাহায্যের প্রয়োজন হলে তাদের কাছ থেকে কারিগরি প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নেওয়া হবে।’  অভিজিৎ হত্যায় আসামিদের গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা কি না  সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘এখনও অভিজিৎ হত্যাকা-ের আসামিদের গ্রেপ্তার করতে পারিনি এটা সত্য। কিন্তু ওয়াশেকুর রহমান বাবু হত্যা মামলার কার্যক্রম অনেকখানি এগিয়েছে।’  ডিসি মাহবুব আলম বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি এসব ঘটনার রহস্য উৎঘাটন করতে সক্ষম হবো।’  নিলয় হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পাওয়া সব আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে।’  এ হত্যাকাণ্ডে জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা-জবাবে তিনি বলেন, ‘একটি সংগঠন বিভিন্ন সংবাদমাধ্যমে হত্যার দায় স্বীকার করে প্রেস রিলিজ পাঠিয়েছে। কিন্তু নিত্য নতুন এসব সংগঠনের আসলে অস্তিত্ব আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top