রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে দেশটির রাজধানী হ্যানয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় আবদুল হামিদ হ্যানয়ের নোই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভিয়েতনামের প্রেসিডেন্ট কার্যালয়ের চেয়ারম্যান দাও ভিয়েত ট্রুং,ভিয়েতনাম উইমেন এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান বুই থি হোয়া তাকে অভ্যর্থনা জানান। ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সাহাব উল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কুয়াং থুক এ সময় উপস্থিত ছিলেন। বিমানবন্দরে আবদুল হামিদকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় ভিয়েতনামের সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রপতিকে ‘স্ট্যাটিক গার্ড’ দেয়। নোই বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ভিয়েতনাম ও বাংলাদেশের পতাকা দিয়ে সাজানো হয়। বিমানবন্দরে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুই কিশোরী। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে মোটর শোভাযাত্রা সহকারে হ্যানয়ের হোটেল শেরাটনে আনা হয়। দুই দেশের পতাকা তুলে হোটেলের কর্মীরা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। সফরকালে আবদুল হামিদ এই হোটেলে থাকবেন। হ্যানয়ের নোই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি আবদুল হামিদকে স্বাগত জানান ভিয়েতনামের প্রেসিডেন্ট কার্যালয়ের চেয়ারম্যান দাও ভিয়েত ট্রুং। হ্যানয়ের নোই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি আবদুল হামিদকে স্বাগত জানান ভিয়েতনামের প্রেসিডেন্ট কার্যালয়ের চেয়ারম্যান দাও ভিয়েত ট্রুং। রোববার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব, বিপ্লবী নেতা হো চি মিনের সমাধি সৌধ এবং ভিয়েতনামের জাতীয় বীর ও শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ‘ওয়্যার মেমোরিয়ালে’ শ্রদ্ধা জানাবেন। এর আগে থাইলান্ডের স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় আবদুল হামিদ ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হ্যানয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। ভিয়েতনাম সফরের জন্য শুক্রবার সকালে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। পথে ব্যাংককে যাত্রাবিরতি করেন তিনি। সোমবার ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের সঙ্গে আবদুল হামিদের বৈঠকের কর্মসূচি রয়েছে। একই দিন আবদুল হামিদ ট্রুং তান সাংয়ের দেওয়া নৈশ ভোজেও অংশ নেবেন। ওই দিন ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুংয়ের সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। ভিয়েতনামের পার্লামেন্টও পরিদর্শন করবেন বাংলাদেশের সাবেক স্পিকার আবদুল হামিদ। ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি হাউজের চেয়ারম্যান নগুয়েন সিন হাংয়ের সঙ্গে আবদুল হামিদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, হো-চি-মিন সিটি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের সঙ্গে আবদুল হামিদের বেঠক হওয়ার কথা রয়েছে। হো-চি-মিন সিটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে রাষ্ট্রপতির। আগামী ১৩ অগাস্ট আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook