0

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলার সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
রবিবার নির্ধারিত দিনে কড়া নিরাপত্তায় মামলার আসামি জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান, তার ছেলে জেএমবির আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাহফুজা পারভীনের আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণের জন্য সময় প্রার্থনা করেন।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top