0

Khaleda-Jia20150804145828রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার প্রেস ক্লাবের সামনে জয় বাংলা ৭১ লীগ আয়োজিত এক মানববন্ধনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালন থেকে বিরত থাকার আহ্বান জানান।  তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন দমিয়ে রাখতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। বঙ্গবন্ধুর আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে বর্তমানে শেখ হাসিনা সরকারের আমালেও দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে।  সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় ও অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top