0

22.-pakখেলাধুলা ডেস্ক:: পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে এমন অনেক পেস বোলার রয়েছে যারা ভবিষ্যতে সমগ্র বিশ্ব কাঁপাবে বলে মনে করেন ‘সুইং সুলতান’ ওয়াসিম আকরাম। বর্তমানে ট্যালেন্ট হান্টের মাধ্যমে বাছাইকৃত এই খেলোয়াড়রাই সঠিক প্রশিক্ষণ পেলে আগামীতে পাকিস্তান জাতীয় দলের ফাস্ট বোলিংয়ের চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্যোগে ১৩ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘পাকিস্তানে প্রচুর মেধাবি ক্রিকেটার রয়েছে’। পেস বোলিংয়ে অদম্য আগ্রহ থাকায় এই মেধাবী খেলোয়াড়দের আগমন অব্যাহত রয়েছে। কখনো পেস বোলিংয়ে ঘাটতি হবে না। এখন আমাদের দরকার তাদের এই মেধাকে কাজে লাগানো। আমি নিশ্চিত এই পেস বোলিংয়ে পাকিস্তানের ভবিষ্যৎ পুরোপুরি নিরাপদ। ৪৯ বছর বয়সী বাঁ-হাতি এই পাকিস্তানী নিজের ক্যারিয়ারের সময় ছিলেন বিশ্ব সেরা পেসার। তিনিই এখন দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল থেকে বিশেষ করে আফগান সীমান্ত ও খাইবার পাখতুন অঞ্চল থেকে খুঁজে বের করা ২০জন তরুণ পেসারকে প্রশিক্ষণ দেয়ার। যদিও ১৩ দিনের অনুশীলন খুবই অপ্রতুল উল্লেখ করে আকরাম বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে নিয়ে আসা এই মেধাবীদের প্রশিক্ষণ দেয়ার সুযোগ পেয়ে আমি খুশি’। আমি নিশ্চিত, শৈশবে আমি যেভাবে শিখেছি সেভাবেই এসব মেধাবীদের ক্রিকেটের মৌলিক বিষয়গুলো শেখাতে পারব। ১৯৮৪ সালে অনুষ্ঠিত ট্যালেন্ট হান্ট থেকে আবিস্কৃত হওয়া ওয়াসিম ৪১৪টি টেস্ট এবং ৫০২টি ওয়ানডে উইকেট শিকারের মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক্র ক্রিকেটের শীর্ষে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। এ সময় তার নতুন বলের সঙ্গী হয়েছিলেন পাকিস্তান দলের বর্তমান কোচ ওয়াকার ইউনুস। ‘দি টু ডব্লিউ’স নামে পরিচিতি লাভ করা এই দুই পেসারকে এসময় সমীহ না করে উপায় ছিলনা বিশ্ব ক্রিকেটের কোনো দলের। এই দুইজন এসময় পাকিস্তানকে জিতিয়ে দিয়েছিলেন বেশ ক’টি সিরিজ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৯২ বিশ্বকাপ শিরোপা জয় ছিল তাদের সেরা অর্জন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top