0

maail-j-d-nekস্পোর্টস ডেস্ক :  অস্ট্রেলিয়া ফুটবল দল থেকে ছিটকে গেছেন দলটির অধিনায়ক মাইল জেডিন্যাক। পায়ের পেশিতে চোট পেয়েছেন এই মিডফিল্ডার। তাই বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারবেন না তিনি।  অস্ট্রেলিয়ার কোচ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার জেডিন্যাকের বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারার বিষয়টি জানান।  গত মঙ্গলবার স্রুইসবেরি টাউনের বিপক্ষে লিগ কাপের ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান জেডিন্যাক। পরে প্যালেসের কোচ জানান, চোটের কারণে এই মিডফিল্ডারকে কিছু দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে।  ২০১৮ রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার।  বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে হারায় অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম দুই ম্যাচে ঘরের মাঠে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পঞ্চম স্থানে আছে মামুনুলরা। বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাজিকিস্তান চতুর্থ স্থানে আছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top