রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে আবদুল আলীম নামে একজন ছাত্র সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন। সিলেট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হেয়েছে । একযুক্ত বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল বাসিত রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার জানান, এই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোন ধরনের সম্পৃক্ততা নেই। এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিবৃতিতে তারা আরো জানান,বাংলাদেশ ছাত্রলীগ কোন সন্ত্রাসী বা সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দেবে না।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook